Jugersathi

মুকসুদপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বাষিকীতে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা

মুকসুদপুর প্রতিনিধি
বাংলাদেশ যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বাষিকীতে মুকসুদপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে আনন্দ মিছিল ও র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ ২৮ অক্টোবর বিকালে উপজেলার কমলাপুর ব্রিজ থেকে আনন্দ মিছিল ও র‍্যালী শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ৷ অবশেষে উপজেলা বিএনপি অফিসে এসে শেষ করে ৷ র‍্যালী ও আনন্দ মিছিল শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল বশার টুলটু বিশ্বাস সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আঃ কাইয়ুম শরীফ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আছাদ শিকদার সদস্য সচিব মোঃ মাহফুজ হাসান যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান স্বপন সাবেক মেয়র মোঃ সাজ্জাদ করিম মন্টু উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মেহেদী হাসান বিপ্লব মিয়া পৌর যুবদলের আহবায়ক মোঃ সাইফুজ্জামান লিটন সহ অনেকে বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন ৷

Scroll to Top