স্টাফ রিপোটার
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রভাব বিস্তারকে কেন্দ্রকরে দুজনকে হামলাকরে অহত করছে প্রতিপক্ষ। এঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে। মামলার সূত্রে জানাযায়, গোবিন্দপুর ইউনিয়নের ডাঙ্গাদূর্গাপুর গ্রামের মিজানুর রহমান গাজী ও হারুন গাজীদের মধ্যে স্থানীয় প্রভাব নিয়ে পূর্বকাল থেকেই বিরোধ চলে আসছিল। বিরোধের সূত্রধরে, গত ২৬ মার্চ দুপুরে মুকসুদপুর উপজেলার সালিনাবক্স গ্যাঁড়াখোলা ব্রিজের পূর্বপাশে হারুন গাজীর হুকুমে ১৮ থেকে ২২ জনের একটি দল মিজানুর রহমান গাজীকে ও সাইফুল গাজীকে দেশীয় অস্ত্রদিয়ে পিটাইয়া ও কুপাইয়া গুরুতর আহত করে। এঘটনার পর আহত মিজানুর গাজীকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজে রিপাট করে। মিজানুর গাজী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় আহত মিজানুর রহমানের ভাবী দোলেনা বেগম বাদীহয়ে ২৮ মার্চ মুকসুদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩৪। এঘটনায় অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এঘটনায় মামলা হয়েছে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হইবে।