মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জ-১ তথা মুকসুদপুর কাশিয়ানী আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্যাকে ফুলদিয়ে বরণ করে নিলেন এলাকা বাসী। ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ-১ তথা মুকসুদপুর কাশিয়ানী আসনে বিপুল ভোটের ব্যাবধানে বিজয় লাভ করেন। তিনি সংসদ সদস্য হিসাবে শফত পড়ে ২৪ ফেব্রুয়ারী তার নিজ সংসদীয় আসনে প্রথম বার আসেন। তিনি প্রথমে তার নিজের বাড়ী কাশিয়ানী যান এবং তার পিতা মাতার কবর জিয়ারত করেন। এরপর তিনি মুকসুদপুরে আসেন এবং তারজন্য অপেক্ষমান নেতাকর্মীদের সাথে দেখা করেন। এসময় নেতাকর্মী ও সাধারন জনগন তার সাথে দেখা করার জন্য ও তাকে বরণ করার জন্য ফুল নিয়ে অপেক্ষা করেন। এদিন দুপুরে তিনি উপজেলা পরিষদের সামনে পৌছালে হাজার হাজার অপেক্ষমান জনগন তাকে ফুলদিয়ে বরণ করে নেন। এরপর তিনি উপজেলার সকল দপ্তরের অফিসারদের সাথে শুশীল সমাজের লোকদের সাথে বিজয় সভাকক্ষে এক মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, অফিসার ইনচার্জ মোঃ আবদুৃল্লাহ আল মামুন, অফিসার ইনচার্জ তদন্ত মোঃ মতিয়ার মোল্যা, উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান, সাধারন সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, শুশীল সমাজের লোকজন, ও বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। মত বিনিময় সভা শুরু করার আগে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লহ আল মামুন সহ অফিসার বৃন্দ। মতবিনিময় সভাশেষে তিনি সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন। এসময় সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা গোপালগঞ্জ-১ আসনের সকল নেতাকর্মী ও সাধারন মানুষকে অন্তরের অন্তর স্থলথেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করার জন্য। তিনি আরো জানান সব সময় তিনি জনগনের সঙ্গে মিলে মিশে থাকবেন।