Jugersathi

গোপালগঞ্জে ২ আসনে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা

​স্টাফ রিপোর্টার:

নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গোপালগঞ্জ। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. কে এম বাবর জেলা শহরের প্রধান প্রধান সড়কে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

​দুপুরে শহরের ব্যস্ততম চৌরঙ্গী এলাকা থেকে এই নির্বাচনী প্রচারণা শুরু হয়। ডা. বাবর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পথে তিনি সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং রিকশা চালকদের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।

বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের সাথে নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

Scroll to Top