Jugersathi

মুকসুদপুর হাসপাতাল থেকে দুই মহিলা দালালকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড দিয়েছে বিচারক

মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর হাসপাতাল থেকে আটক করে দুই মহিলা দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক। ৩ মার্চ বেলা ১২.০০ ঘটিকার সময় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর গেটের ভিতর থেকে তাদেরকে আটক করাহয়। স্বাক্ষী প্রমানের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ আবুল হাছনাত প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। সাজা প্রাপ্তরা হলেন মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের সুমি আক্তার ও বনগ্রামের শেফালী বেগম। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান ইসলাম শোভন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এরা হাসপাতাল মেইন রোড এরপাশে গেটের ভিতর দাড়িয়ে থাকে। হাসপাতাল থেকে রোগীরা বেড়হলে সহজ সড়ল রোগী দেখে তাদের ব্যাবস্থা পত্র তাদের কাছথেকে নিয়ে যায় এবং ভূল বুঝাইয়া ক্লিনিকে নিয়েযায়। রোগীদের নিকট থেকে অতিরিক্ত টাকানেয় এবং বিভিন্ন কায়দায় প্রতারনা করে। এরপরও কাউকে যদি এরকম হাসপাতাল এড়িয়ার ভিতর পাওয়া যায় তাহলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

Scroll to Top