Jugersathi

মুকসুদপুরে সেলিমুজ্জামান সেলিমকে বিএনপি নেতাকর্মী ও সাধারন মানুষের অভিনন্দন

মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিমকে ফুলের মালাদিয়ে অভিনন্দন জানায়। এর আগে গত ৩ নভেম্বর বিকালে বি এন পির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ ফকরুল ইসলাম আলমগীর আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য ২৩৭ প্রার্থীর নাম ঘোসনা করেন। এরমধ্যে গোপালগঞ্জ-১ তথা মুকসুদপুর কাশিয়ানী আসনে মোঃ সেলিমুজ্জামান সেলিম এর নাম ঘোসনা করেন। মোঃ সেলিমুজ্জামান সেলিম এর নাম ঘোসনার পর মুকসুদপুর কাশিয়ানীর বি এন পি নেতাকর্মী ও সাধারন মানুষের মাঝে খুশীর জোয়ার বয়। স্থানীয় বি এন পির নেতাকর্মী ও সাধারন জনগনের সাথে সাক্ষাত করার জন্য মোঃ সেলিমুজ্জামান সেলিম ৫ নভেম্বর বিকালে মুকসুদপুর আসেন। তখন বি এন পির নেতাকর্মী ও সাধারন জনগন মোঃ সেলিমুজ্জামান সেলিমকে প্রানঢালা অভিনন্দন জানান ও ফুলের মালা দিয়ে বরন করে নেন। এসময় সবাই উল্লাসে ফেটে পড়েন। এরপর তিনি অপেক্ষ মান কাশিয়ানীর বি এন পির নেতাকর্মী ও সাধারন জনগনের সাথে সাক্ষাত করার জন্য কাশিয়ানী উপজেলায় রওনা করেন। এসময় সেলিমুজ্জামান সেলিম নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ব ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য বলেন। এসময় তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে কাজ করে জাবেন।

Scroll to Top