Jugersathi

মুকসুদপুরে সিয়ামের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচিত সিয়াম হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল ১১ মার্চ সকালে উপজেলার বালিয়াকান্দি বাজারে এলাকা বাসীর আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে গত ৯ মার্চ রাতে বালিয়াকান্দি লিয়াকত মুন্সির মাছের ঘেরের উত্তর পাশের কচুরীপানা ও আবজনার ভিতর থেকে পুলিশ সিয়াম মোল্যার লাশ উদ্দার করে। এর আগে ৬ মার্চ রাতে সিয়াম মোল্যাকে হত্যাকারীরা ডেকে নেয় এবং তারপর থেকে সিয়াম আর বাড়ীতে ফিরে আসেনা। স্থানীয় ভাবে জানাযায় সিয়াম মোল্যাকে চারবন্ধু মিলে খুনকরে তারলাশ ঢেকেরাখে সিয়ামের মোবাইল নিয়েযায়। আর মোবাইলের সূত্রধরে পুলিশ সিয়ামের বন্ধু হত্যাকারী পারভেজ ও দিদারুলকে আটক করে। আটকের পর আটককৃতদের স্বীকারুক্তি মূলক ভাবে সিয়ামের লাশ উদ্দার করাহয়। সিয়াম কলেজ পড়ুয়া ছাত্র সিয়ামের আইফোন নেওয়ার জন্যই সিয়ামকে হত্যাকরা হয় বলে জানাগেছে। সিয়ামের সব হত্যা কারীদের গ্রেপ্তার ও ফাসির দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। আরো জানান স্থানীয়রা হত্যা কারীরা এলাকায় মাদক সেবন করেন। কোন কিছু বললে উল্টা সমস্যায় পড়তে হত। সিয়ামের চাচা বাদীহয়ে ১০ মার্চ মুকসুদপুর থানায় ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ১৪। নিহত সিয়াম উপজেলার ঝুটিগ্রামের লিখন মোল্যার ছেলে।

Scroll to Top