মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির কর্মীসভা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টম্বর সন্ধায় মুকসুদপুর উপজেলা পৌরসভা বি এন পির অফিসে এই প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। জানাযায়, আগামী ১৩ সেপ্টম্বর সন্ধায় মুকসুদপুর পেীরসভার ৬নং ওয়ার্ড বি এন পির কর্মীসভা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম এর। কর্মীসভাকে সাফল্য মন্ডিত করার জন্য পৌরসভার ৬নং ওয়ার্ড বি এন পির পক্ষথেকে প্রস্তুতি মূলক সভা করা হয়েছে। প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, পৌরসভা বি এন পির সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, উপজেলা বি এন পির দপ্তর সম্পাদক মোঃ কাইয়ুম শরীফ, যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ কামরুজ্জামান স্বপন, পৌরসভা বি এন পির সহ-সভাপতি মোঃ সামচু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরাম শেখ, দপ্তর সম্পাদক একে আসাদ মিয়া, সহ অনেকে উপস্থিত ছিলেন।