Jugersathi

মুকসুদপুরে গনহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ সকাল ১১.০০ ঘটিকার সময় উপজেলা পরিষদ বিজয় সভাক্ষকে এই প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন ও সকল কর্মসূচী তুলে ধরেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। তিনি এসময় সবাইকে ধারাবাহিক ভাবে কর্মসূচী এবং সময় তুলে ধরেন ও সবার মতামত গ্রহন করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত। আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, পশু কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী বিএম মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান, সাধারন সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, পৌর সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সায়াদ উদ্দিন, সরকারী সাবের মিয়া জসিমুদ্দিন মডেল এসজে উর্চ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনীল চন্দ্র মন্ডল, মুকসুদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ রুহুল আমিন, পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মতিয়ার মোল্যা, ভিডিপি অফিসার মোঃ বিপ্লব হোসেন, সহ উপজেলা বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মুকসুদপুর এর সভাপতি মোঃ আমজাদ হোসেন আমোদ মোল্যা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহিদ, সাধারন সম্পাদক মোঃ রুমান হোসেন, সাংবাদিক মোঃ সাইদুর রহমান টুটুল সহ অনেকে।

Scroll to Top