Jugersathi

টুঙ্গিপাড়ায় আ,লীগ থেকে পদত্যাগের হিড়িক

টুংগীপাড়া সংবাদদাতা:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগের হিড়িক পড়েছে।  মঙ্গলবার (২৩ ডিসেম্বর)  সকালে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগ ও যুবলীগের তিনজন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুস সাত্তার শেখ, মোঃ ইলিয়াস শেখ (ইলি), উপজেলা যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তারা ব্যক্তিগত কারণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে স্বেচ্ছায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন।

সহ-সভাপতি আব্দুল সাত্তার ও ইলিয়াস হোসেন বলেন, আমরা কখনো রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলাম না। আমাদেরকে যে কমিটিতে রাখা হয়েছিল, তা আমাদের জানা ছিল না। তাই আমরা স্বেচ্ছায় পদত্যাগ করছি।

যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম বলেন, আমি নিজেই জানিনা যে যুবলীগে আমাকে কোন কমিটিতে সদস্য করা হয়েছে। তারপরেও আমি রাজনীতি করতে চাই না। তাই উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে টুংগীপাড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে যুবলীগের সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

Scroll to Top