Jugersathi

গোবিপ্রবিতে কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরা চালু

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অফিসে আগমন ও গমনের সময় নিশ্চিত করার লক্ষ্যে কর্মকর্তা ও কর্মচারীদের ডিজিটাল হাজিরা চালু করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বায়োমেট্রিক পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে হাজিরা চালু করা হলো। আশা করছি, এতে বিশ্ববিদ্যালয়ে কর্ম-শৃঙ্খলা ফিরে আসবে।

Scroll to Top