ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয়-২১৫ গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: সেলিমুজ্জামান সেলিম ধানের শীর্ষ প্রতিকে প্রায় ৭১,৫৭১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দিত গণাধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো: কাবির মিয়া ৫৪,৪৬৪ ভোট পেয়েছেন। এজেন্টদের ফলাফল ও পোস্টাল ভোট অনুযায়ী বিভিন্ন নির্বাচনী ভোট কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেলিমুজ্জামান ১৭,১১৫ ভোটের ব্যবধানে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, সরকারি ভাবে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে সকল কেন্দ্রের ফল প্রকাশের পর।