Jugersathi

গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে ২৪/৭ জরুরি প্রসূতি সেবার উদ্বোধন

​গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হলো স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে ২৪/৭ জরুরি প্রসূতি সেবা। বুধবার দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই সেবার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. কে.এম. বাবর।
​উদ্বোধন শেষে হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এই জরুরি সেবা চালুর ফলে অত্র অঞ্চলের প্রসূতি মায়েরা এখন থেকে দিন-রাত চব্বিশ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মোর্শেদ মোল্লা। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মজিবুর রহমান।
অনুষ্ঠানে হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Scroll to Top