Jugersathi

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ

স্টাফ রিপোর্টার  
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল থেকেই বিভিন্ন বিভাগে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বিভিন্ন বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানসমূহে বিভিন্ন অনুষদের ডিন, সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও শিক্ষকগণ উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান।
Scroll to Top