Jugersathi

গোপালগঞ্জে ‘মাহে রমজানের তাৎপর্য‘ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ‘মাহে রমজানের তাৎপর্য‘ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার গোপালগঞ্জ শহরের মিয়াপারাস্থ জামায়াতে ইসলামী র জেলা কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সভাপতি রেজাউল করিম, সাবেক জেলা আমীর আজমল হোসাইন সরদার, সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সাংবাদিক সেলিম রেজা, সাংবাদিক মোস্তফা জামান, প্রমূখ।

Scroll to Top