Jugersathi

গোপালগঞ্জে মাদক সেবীকে ১ বছরের সাজা

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জে ওয়াহেদ বিশ্বাস (২৫) নামে এক মাদক সেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালায় গোপালগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ মাদকসেবী ওয়াহেদ বিশ্বাসকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক সেবী মো: ওয়াহেদ বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি মধ্যপাড়া এলাকার ইমদাদ বিশ্বাসের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, মাদক বিরোধী অভিযানে ওয়াহেদ বিশ্বাস নামে এক মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও  টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

Scroll to Top