Jugersathi

গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ নারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (০২ মার্চ) সকালে কাশিয়ানী থানাধীন মহেশপুর গ্রামে এই অভিযান চালানো হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে মোছাঃ আছমা বেগম (৪৩)-এর নিজ বসতঘর তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আছমা বেগম ওই গ্রামের মোঃ রেজাউল শেখের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, জেলাজুড়ে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Scroll to Top