Jugersathi

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ হিরো (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৭ সেপ্টম্বর) দুপুরে উপজেলার পশ্চিমপাড় থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মোর্শেদ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন।  তিনি কোটালীপাড়ার রতাল গ্রামের নাদের আলী মিয়ার ছেলে ।
বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরেই নিয়াজ মোর্শেদ হিরোকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার এলাকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখসহ  ১ হাজার ৫’শ  জনকে অজ্ঞাত আসামী করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, নিয়াজ মোর্শেদ ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় এ পর্যন্ত  ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

Scroll to Top