স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জে গাছে উঠে নারকেল পাড়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে নিচে পড়ে হৃদয় শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় ওই গ্রামের মিকাইল শেখের ছেলে।
উরফি ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য বশার মিয়া জানান, সকালে বাড়ির পাশের একটি নারিকেল গাছ পরিষ্কার (ঝোড়া) ও নাড়কেল পাড়ার জন্য গাছে উঠে হৃদয়। এ সময় নারকেল গাছের একটি ডগা (পাতা) বিদ্যুৎ লাইনের তার স্পর্শ করে। এতে বিদ্যুতায়িত হয়ে হৃদয় গাছ থেকে নিচে ছিটকে পড়ে। উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।