স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের ৪৩৭ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
শুরুতে জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলার ৪৩৭টি প্রাথমিক বিদ্যালয় থেকে চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকার কারীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো: ওহিদ আলম লস্কার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. জ্যোৎস্না খাতুন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ প্রমূখ।
এর আগে গত বুধবার সদর ও মুকসুদপুর উপজেলার ৪২৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। এ নিয়ে জেলায় মোট ৮৬৩ জন কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা ও শিক্ষা উপকরণ।