Jugersathi

কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কোটালীপাড়া সংবাদদাতা:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মেসার্স জননী মেডিকেল হলকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ২ হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় লক্ষ্মী নারায়ণ ভাণ্ডারকে ১ হাজার টাকা এবং দোকানে পচা বা নষ্ট জিরা রাখার অপরাধে মেসার্স লোকনাথ ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, জনস্বার্থে ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিযানে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Scroll to Top