Jugersathi

ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করলেন সংসদ সদস্য ডা. এ কে এম বাবর

স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের প্রধান তীর্থভূমি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. এ কে এম বাবর। আসন্ন মহাপুণ্যস্নান ও বারুণী মেলা উপলক্ষে প্রস্তুতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তিনি এই সফর করেন। পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ।

পরিদর্শন শেষে সংসদ সদস্য ঠাকুরবাড়ির সেবাইত ও মতুয়া নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং উৎসবের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, ওড়াকান্দির এই মিলনমেলায় আসা লক্ষ লক্ষ ভক্তের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সরকার ও স্থানীয় প্রশাসন ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার উৎসব প্রাঙ্গণের আইন-শৃঙ্খলার পরিস্থিতি এবং যাতায়াত ব্যবস্থা নিয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার জানান, উৎসব চলাকালীন পুরো এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে দেশ-বিদেশের পুণ্যার্থীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার সম্পন্ন করতে পারেন।

Scroll to Top